Notice: Information on this website is currently being updated.

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

আস্থা, সেবা ও অগ্রগতি ” — এই শ্লোগানকে সামনে রেখে  আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার  অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ২৫ বছর পূর্ণ করলো যমুনা ব্যাংক পিএলসি। গৌরবময় পথচলার ২৫ বছর পূর্তি  উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় অনাড়ম্বর আয়োজনে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন। এসময় ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সকল গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

 

Jamuna Bank PLC Celebrates 25 Years of Trust, Excellence and Progress

With the slogan “Trust, Excellence and Progress”, Jamuna Bank PLC marked the completion of 25 years of glorious journey, reaffirming its commitment to modern, innovative and customer-centric banking services. On the occasion of its glorious 25th anniversary, the Bank observed the day through a simple and dignified arrangement, including a Doa Mahfil held at the Head Office as well as at all branches and sub-branches across the country. Al-Haj Nur Mohammed, Chairman of Jamuna Bank Foundation, members of the Board of Directors, Mirza Elias Uddin Ahmed, Managing Director & CEO of Jamuna Bank PLC, along with senior officials and employees of the Bank, attended the program both physically and virtually.

On this occasion, Al-Haj Nur Mohammed, Chairman of Jamuna Bank Foundation, extended his heartfelt greetings and sincere gratitude to all customers, patrons and well-wishers of the Bank.