যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ড এর সহযোগিতায় জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জে প্রায় দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে ০৭ অক্টোবর পর্যন্ত জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জে ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের মধ্যে ১৩৫ জনের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের চেয়ারম্যান, যমুনা ব্যাংক পিএলসি’র সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের সিইও এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ শাহিদুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডাঃ মেনো হুইকেশোভেন এবং তার দলের অন্যান্য চিকিৎসকবৃন্দ। এছাড়াও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Jamuna Bank Foundation Successfully Completed Free Plastic Surgery Camp 2026 in Munshiganj
Jamuna Bank Foundation, in collaboration with Netherlands-based Sichting Interplast Holland, has successfully concluded a two-week Free Plastic Surgery Camp at General Hospital, Munshiganj. Organized and funded by the Foundation, the camp was held from September 26 to October 07, 2026, providing specialized medical treatment and surgical services free of cost to patients with cleft lip, cleft palate and burn-related injuries. During the camp, a total of 326 patients received medical consultations, while 135 patients underwent surgical procedures free of cost. To mark the successful completion of the camp, a closing ceremony was held at a prestigious hotel in the capital. Al-Haj Nur Mohammed, Chairman of Jamuna Bank Foundation and Chairman of the Executive Committee & Honorable Director of Jamuna Bank PLC, attended the ceremony as the Chief Guest. Md. Shahidul Islam, CEO of Jamuna Bank Foundation and Deputy Managing Director & CRO of Jamuna Bank PLC, was present as the Special Guest. Plastic Surgeon & Team Leader Dr. Menno Huikeshoven, along with members of the medical team from Sichting Interplast Holland, attended the event as honored guests. Senior officials of Jamuna Bank PLC and distinguished dignitaries were also present at the ceremony.
