Jamuna Bank PLC’s Kamarpara Branch Relocates to New Address
Jamuna Bank PLC has relocated its Kamarpara Branch to a new and more convenient location as part of its continued efforts to provide customers with modern, accessible and efficient banking services. An inauguration ceremony was held to mark the relocation, where Md. Abdus Salam, Additional Managing Director and COO of Jamuna Bank PLC, attended as the Chief Guest. Managers of nearby branches, local representatives, business leaders, valued customers and other distinguished guests were present at the event. The relocation is expected to make banking services more accessible and convenient for customers in the area, while enabling the branch to serve both individual and business clients more efficiently.
যমুনা ব্যাংক পিএলসি’র কামারপাড়া শাখা এখন নতুন ঠিকানায়
গ্রাহকদের আরও আধুনিক, সহজ ও মানসম্মত ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে যমুনা ব্যাংক পিএলসি’র কামারপাড়া শাখা। শাখাটির স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে ব্যাংকের পার্শ্ববর্তী শাখাসমূহের ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত গ্রাহক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ও সুবিধাজনক স্থানে কামারপাড়া শাখার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
